বন্দীর পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ আত্মসাতের অভিযোগে গত বছরের মে থেকে ফিফা থেকে নিষিদ্ধ। পুলিশ তাঁকে আটক করেছিল, পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঘরবন্দীই হয়ে আছেন সাবেক ফিফা সহসভাপতি জেফরি ওয়েব। তবে সময়টা সম্ভবত একেবারে খারাপ কাটছে না কনক্যাকাফের সাবেক সভাপতির। এই তো গত সপ্তাহান্তেই জর্জিয়াতে তাঁর বাড়িতে জমকালো পার্টি দিয়েছেন ওয়েব। পার্টিটা হয়েছেও হারলেম রেনেসাঁর (প্রথম বিশ্বযুদ্ধের সময়ে নিউইয়র্কের হারলেমে আফ্রিকান আমেরিকানদের সাংস্কৃতিক ও সামাজিক বিপ্লব) থিমে। তবে গৃহবন্দী থাকা সত্ত্বেও ওয়েবের এভাবে পার্টি করা নিয়ে বিতর্ক উঠেছে। নয় মাস আগে ফিফার দুর্নীতির তদন্তের সময়ে ৫১ বছর বয়সী এই কেম্যান আইল্যান্ডারকে ফিফায় বড় ধরনের আর্থিক দুর্নীতির অভিযোগে আটক করা হয়। মজার ব্যাপার, যে বাড়িতে এই পার্টি দিয়েছেন ওয়েব, সেটিও ওই দুর্নীতির অর্থেই কেনা বলে অভিযোগ আছে। ক্যারিবিয়ান নিউজ।