বন্দুক ঠেকিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহানেসবার্গের উপকণ্ঠ মেলরোজের এক সেলুনে বসে চুল কাটাচ্ছিলেন বেনি ম্যাকার্থি। আগ্নেয়াস্ত্র হাতে তিন ছিনতাইকারী ঢুকে পড়ল সেখানে। ঘিরে ধরল দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৩১ গোল এবং এফসি পোর্তোর হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যাকার্থিকে। পরশু ওই ঘটনার সময় সেলুনে আরও অনেকে থাকলেও ছিনতাইকারীদের লক্ষ্যবস্তুতে ছিলেন এই তারকা ফুটবলারই। তাঁর বিয়ের আংটি, ঘড়ি ও অন্যান্য দামি জিনিস কেড়ে নিয়ে চম্পট দিল ছিনতাইকারীরা। ক্রীড়াতারকাদের ছিনতাইয়ের শিকার হওয়া দক্ষিণ আফ্রিকায় নতুন কিছু নয়। গত বছর ডাকাতির এক ঘটনায় তো প্রাণই হারালেন দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের গোলরক্ষক সেঞ্জো মেবিয়া। এএফপি।