প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় বন্ধুর বিয়ে, একটা ভালো উপহার তো দিতেই হয়। সেটা কতটা ‘ভালো’ হতে পারে অনুমান করুন তো? ক্রিস্টিয়ানো রোনালদো নিশ্চিতভাবেই আপনার কল্পনাকে হার মানাবেন। বন্ধুর বিয়েতে আস্ত একটা দ্বীপ উপহার দিয়েছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। কদিন আগেই দীর্ঘদিনের সঙ্গিনীকে বিয়ে করেছেন রোনালদোর এজেন্ট হোর্হে মেন্ডেজ। তাঁর বিয়েতেই সি আর সেভেন উপহার দিয়েছেন গ্রিসের একটা দ্বীপ। অনুমান করা হচ্ছে, খরচটা ৩০ থেকে ৫০ লাখ ইউরোর মতো পড়তে পারে, রোনালদোর সাধ্যের মধ্যে তো বটেই! মেন্ডেজ নিজেও পর্তুগালের ধনীদের অন্যতম, বিয়ের আয়োজনের জন্য পর্তুগালের সেরালভেস জাদুঘর ভাড়া করেছেন এক লাখ ইউরো দিয়ে। পরশু সেই বিয়েতে রোনালদো তো ‘বেস্ট ম্যান’ হিসেবে ছিলেনই, ফ্লোরেন্তিনো পেরেজ, রোমান আব্রামোভিচ, হুয়ান লাপোর্তাসহ ফুটবল জগতের অনেক রথী-মহারথীও এসেছিলেন অনুষ্ঠানে। মার্কা।