বরখাস্ত দুঙ্গা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে ব্রাজিলের বিদায়ের পরই প্রশ্নটা উঠেছিল। কার্লোস দুঙ্গা কি ব্রাজিল কোচ থাকছেন? কাল সেই প্রশ্নের জবাব মিলল। বরখাস্ত করা হয়েছে দুঙ্গাকে। ব্রাজিল ফুটবলের ফেডারেশনের এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করা হয়েছে। ২০১৪ সালের জুলাইয়ে দ্বিতীয় মেয়াদে ব্রাজিলের কোচের দায়িত্ব পেয়েছিলেন দুঙ্গা। এএফপি।