বরখাস্ত হলেন প্রানদেল্লি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগে টানা চার ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছে গ্যালাতাসারাইকে। সেই ব্যর্থতা ইউরোপা লিগেও টেনে এনেছে দলটি। বুধবার ইউরোপা লিগ থেকেও বিদায়ের পর পরশু কোচ সিজারে প্রানদেল্লিকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এই মৌসুমেই স্বদেশি রবার্তো মানচিনির স্থলাভিষিক্ত হয়েছিলেন প্রাণদেল্লি। ৫৭ বছর বয়সী ইতালিয়ান কোচের বিদায়ের পর তুরস্কের সহকারী প্রধান কোচ হামজা হামজাওগ্লুকে কাল গ্যালাতাসারাইয়ের কোচ নিয়োগ করা হয়েছে। আইএএনএস।