বরখাস্তই হলেন আনচেলত্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলোয়াড়েরা চেয়েছিলেন তিনি থেকে যান। সমর্থকদের চাওয়াও ছিল তাই। কিন্তু বার্নাব্যুতে থাকা হলো না কোচ কার্লো আনচেলত্তির। স্প্যানিশ সংবাদমাধ্যম আগেই জানিয়েছিল তাঁকে বরখাস্ত করাটা সময়ের ব্যাপার। গতকালই এক সংবাদ সম্মেলনে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন রিয়ালে আনচেলত্তি অধ্যায় শেষ, ‘বোর্ড পরিচালকেরা এই সন্ধ্যায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে কার্লো আনচেলত্তিকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’ এএফপি।