বরফস্নানে তিনিও
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৃথিবীটা যেন এখন বরফস্নান করছে। একটু দেরিতে হলেও ডিয়েগো ম্যারাডোনারও বরফজলে স্নান করার সাধ জাগল। এএলএস আইস বাকেট চ্যালেঞ্জে অংশ নিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সেটার ভিডিও ছেড়ে লিখেছেন, ‘সচেতনতামূলক এ প্রচারণায় আমিও যোগ দিলাম। আশা করছি এটা সফল হবে।’ ও হ্যাঁ, নিজে অংশ নেওয়ার পর ম্যারাডোনা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কোন তিনজনকে, জানেন? চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কিংবদন্তি ফরোয়ার্ড রিভেলিনো, উরুগুয়ের বিখ্যাত ফুটবল ধারাভাষ্যকার ভিক্টর হুগো ও অস্কারজয়ী হলিউড অভিনেত্রী জুলিয়া রবার্টসকে! মেইল অনলাইন।