বর্ণবাদের ভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণবাদের নাগপাশ থেকে ফুটবলকে মুক্ত করার কতই না চেষ্টা চলছে। কিন্তু এর বিষবৃক্ষ উপড়ে ফেলা যে সহজ নয়, তা আরও একবার মনে করিয়ে দিলেন স্পার্তাক মস্কোর সমর্থকেরা। রাশিয়ান প্রিমিয়ার লিগে গত সপ্তাহে স্পার্তাক মস্কো বনাম জেনিত সেন্ট পিটার্সবার্গ ম্যাচ চলছে। হঠাৎ গ্যালারি থেকে জেনিতের ব্রাজিলিয়ান স্ট্রাইকার হাল্ককে উদ্দেশ করে কিছু দর্শক বানরের ডাক ডাকতে থাকেন। সমর্থকদের এই ‘পাপে’র প্রায়শ্চিত্ত করতে হচ্ছে এখন স্পার্তাককে। স্পার্তাককে প্রতিপক্ষের মাঠে তাদের পরের প্রিমিয়ার লিগ ম্যাচটি খেলতে হবে নিজেদের সমর্থক ছাড়াই। নির্দেশ রাশিয়ার ফুটবল ইউনিয়নের। এএফপি।