বর্ষসেরা নয়্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখকে লিগ জেতানোর পর জার্মানিকে বিশ্বকাপ জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পেয়েছেন বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরস্কার। ২০১৩-১৪ মৌসুমে জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতিও পেলেন বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ক্রীড়া সাংবাদিকদের ভোটে এই পুরস্কার দেয় জার্মানির কিকার ম্যাগাজিন। ৭০১ ভোটের মধ্যে নয়্যার পেয়েছেন ১৪৪ ভোট। তাঁর চেয়ে ৯ ভোট কম পেয়ে দ্বিতীয় হয়েছেন হাঁটুর চোটের কারণে বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়া বরুসিয়া ডর্টমুন্ডের মিডফিল্ডার মার্কো রয়েস। ১০৫ ভোট পেয়ে তৃতীয় টমাস মুলার। ফক্স স্পোর্টস।