বর্ষসেরা মরিনহো, হ্যাজার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার লিগ জিতেছে চেলসি, বর্ষসেরার বিভিন্ন পুরস্কারে তাই জয়জয়কার চেলসি খেলোয়াড়দের। ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছেন হোসে মরিনহো, চেলসি উইঙ্গার এডেন হ্যাজার্ড পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। এ নিয়ে তৃতীয়বারের মতো এই পুরস্কার পেলেন মরিনহো, ২০০৪-০৫ ও ২০০৫-০৬ মৌসুমে চেলসিকে লিগ জিতিয়ে বছরের সেরা কোচ হয়েছিলেন। এই মৌসুমে চেলসির হয়ে ১৪টি গোল করেছেন হ্যাজার্ড, করিয়েছেন ৯টি। আগেই হ্যাজার্ডের হাতে উঠেছে পিএফএর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। ইএসপিএন।