বল নয়, গিটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ বছর বয়সেই একজন ফুটবলার অবসর নেবেন কেন? চোট হলেও না হয় একটা কথা ছিল, কিন্তু দানি অসভালদোর ব্যাপারটা একটু অন্য রকম। সংগীতে ক্যারিয়ার গড়তে এবার সবুজ মাঠকেই বিদায় বলে দিচ্ছেন ইতালিয়ান স্ট্রাইকার! গত মে মাসে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ছাড়েন। এই দলবদলের মৌসুমে সিরি ‘আ’র ক্লাব শিয়েভোতে যাওয়ার কথা ছিল। বছরে ২৫ লাখ ইউরো বেতনের প্রস্তাবটা খুব খারাপ নয়! কিন্তু কদিন আগেই সেটি ফিরিয়ে দিয়েছেন অসভালদো, নতুন কোনো ক্লাবের সঙ্গেও চুক্তি করেননি। গান ছিল রক্তেই, এত দিন শখের বশে করতেন। একটা ব্যান্ডও খুলেছিলেন। এবার সেটিতেই আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক রোমা ও জুভেন্টাস স্ট্রাইকার। ফক্স স্পোর্টস।