বাংলাদেশ কি আজ শ্রীলঙ্কাকে হারাতে পারবে?

বিকেল পাঁচটায় শ্রীলঙ্কার বিপক্ষে নামছে বাংলাদেশছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র শহর মালেতে আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ১৩তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এই প্রথম এককভাবে সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক মালদ্বীপ। ভুটান-পাকিস্তানহীন এই টুর্নামেন্টে সব দলই এসেছে সাফের শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্য নিয়ে। এর মধ্যেও এবার বাংলাদেশের ক্ষুধাটা যেন একটু বেশি।

৪,৭ ও ১৩ অক্টোবর যথাক্রমে জামাল ভূঁইয়াদের প্রতিপক্ষ ভারত, মালদ্বীপ ও নেপাল। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুটি দল ফাইনালে খেলবে ১৬ অক্টোবর।

একসময় দক্ষিণ এশীয় ফুটবলের ‘শক্তি’ হলেও বাংলাদেশেই সেই শক্তি এখন ক্ষয়িষ্ণু। ভারতের বিপক্ষে ১৮ বছর ধরে জয়হীন বাংলাদেশ; নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কাও এখন বাংলাদেশের প্রবল প্রতিদ্বন্দ্বী। ফাইনালে খেলতে হলে বাংলাদেশের খেলোয়াড়দের যে নিজেদের ছাড়িয়ে যেতে হবে, সেটি না বললেও চলছে।

ফাইনালের চিন্তা পরে, আগে জয় দিয়ে শুভসূচনা করতে চায় বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ (১৮৯) শ্রীলঙ্কার চেয়ে (২০৫) এগিয়ে থাকলেও গত পাঁচটি লড়াইয়ে সমান দুটি করে জয় দুই দলের। বাংলাদেশ দলে প্রবাসী ফুটবলার দুজন, শ্রীলঙ্কায় চারজন।

আজকের ম্যাচে বাংলাদেশ কি জয় দিয়ে শুভসূচনা করতে পারবে? মতামত জানিয়ে দিন ভোটে।