প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এএফসি অনূর্ধ্ব-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে চীনা তাইপেকে পরাজিত করে চূড়ান্ত¯পর্বে ওঠায় বাংলাদেশ ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাছাইপর্বের খেলায় বাংলাদেশ তার প্রধান প্রতিদ্বন্দ্বী চীনা তাইপেকে ৪-২ গোলে পরাজিত করে।
অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল দেশপ্রেমে উজ্জ্বীবিত হয়ে আগামী বছর অনুষ্ঠেয় এএফসি-১৬ উইমেন্স চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জয়ের ধারা অব্যাহত রাখবে। দক্ষতা বাড়াতে অনুশীলনে আরও মনোযোগী হওয়ার জন্য বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।