বাংলাদেশ-নেপাল প্রস্তুতি ম্যাচ হচ্ছেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় দিনের আতিথ্য চেয়েছিল নেপাল। বাফুফে চার দিন দিতে রাজি হয়েছে। বাকি দুই দিন নিজস্ব খরচেই ঢাকায় থাকবে নেপাল জাতীয় ফুটবল দল। ১৫ ডিসেম্বর তারা ঢাকায় এসে ১৭ তারিখ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল পাঁচটায় বাংলাদেশের সঙ্গে সাফের প্রস্তুতি ম্যাচ খেলবে। কেরালায় ২৩ ডিসেম্বর শুরু সাফ টুর্নামেন্টের আগে এটিই হবে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ। চাইলে নেপালের সঙ্গে আরেকটি ম্যাচ খেলার সুযোগ ছিল। কিন্তু বাংলাদেশ কোচ মারুফুল হক এ মুহূর্তে একটির বেশি ম্যাচ খেলতে চান না।