বাংলাদেশ-নেপাল সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত পরশু ভুটানকে হারিয়ে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের সেমিফাইনালে আগামীকাল বাংলাদেশ মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের রানার্সআপ নেপালের। কাল ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ভারত ২-১ গোলে হারিয়েছে নেপালকে। এতেই বাংলাদেশ সেমিফাইনালে পড়ে গেছে স্বাগতিকদের সামনে। আনফা কমপ্লেক্সে মুখোমুখি হবে বাংলাদেশ-নেপাল। হালচুক স্টেডিয়ামে অন্য সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ভুটান। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।