বাংলাদেশ-ভারত সেমিফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে দুবার ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এবার সাফের অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপেও ভারতকে পেল বাংলাদেশের যুবারা। নেপালে অনুষ্ঠানরত টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২৭ আগস্ট বিকেল ৩-৪৫ মিনিটে হবে এই ম্যাচটি।
নেপালের কাছে হেরে পরশু ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ। গতকাল মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ চারে উঠল ভারত। ২৭ আগস্ট অন্য সেমিফাইনালে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে আফগানিস্তান।