বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল সিরিজ?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদেশি দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার আরও সুযোগ পাচ্ছেন ফুটবলাররা। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে শ্রীলঙ্কা দলের ঢাকা আসার সম্ভাবনা উজ্জ্বল। কদিন আগে কলম্বোয় ফিফার একটা সেমিনারে অংশ নিতে গিয়ে শ্রীলঙ্কান ফুটবল ফেডারেশনের সভাপতি রণজিৎ রদ্রিগেজকে প্রস্তাবটা দেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। রদ্রিগেজ সেই প্রস্তাবে তাৎক্ষণিকভাবে সাড়া দিয়ে বাংলাদেশে আসতে সম্মতি জানিয়ে দিয়েছেন।
ওই সেমিনারে যাওয়া বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম কাল জানিয়েছেন, ‘আমাদের প্রেসিডেন্ট সাহেবের প্রস্তাবে বাংলাদেশ সফরে এসে দুটি প্রীতি ম্যাচ খেলতে রাজি শ্রীলঙ্কা। এখন আমরা এ ব্যাপারে অফিশিয়াল কার্যক্রম শুরু করব। ম্যাচ দুটি হতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে।’