প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখন ফিফার র্যাঙ্কিং প্রকাশ হওয়া মানেই বাংলাদেশের জন্য দুঃসংবাদ। বেশির ভাগ সময়ই যে পিছিয়ে যাওয়ার খবর আসে। গতকাল সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়ে বাংলাদেশ নাম লিখিয়েছে ১৯০তম স্থানে। দেশের ফুটবল ইতিহাসে সর্বনিম্ন! র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নিচে আছে আর মাত্র ১৯টি দেশ! তালিকার ওপরের দিকে অবশ্য বদল খুব কম। ১ থেকে ৩৪—কারোরই অদলবদল হয়নি। মেসির আর্জেন্টিনা আছে শীর্ষে, তিতের অধীনে নিজেদের ফিরে পাওয়া ব্রাজিল দুইয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি তৃতীয়। রোনালদোর পর্তুগাল আটে, এক ধাপ ওপরে গ্রিজমানের ফ্রান্স। ফিফাডটকম।