বাংলাদেশকে পাঁচ গোলে ভাসাল মালদ্বীপ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের বিপক্ষে এভাবেই বারবার গোল উদ্‌যাপন করেছে মালদ্বীপ। ছবি-টুইটার
বাংলাদেশের বিপক্ষে এভাবেই বারবার গোল উদ্‌যাপন করেছে মালদ্বীপ। ছবি-টুইটার

১৯৮৫ সালে মালদ্বীপকে ৮-০ গোলের লজ্জা দিয়েছিল যে বাংলাদেশ, ৩১ বছর পর সেই বাংলাদেশকেই লজ্জাটা ফেরত দিল মালদ্বীপ। মালেতে বৃহস্পতিবার রাতে প্রীতি ম্যাচে মালদ্বীপ ৫-০ গোলে বাংলাদেশকে ভাসিয়ে বুঝিয়ে দিল, আগের সেই দিন আর নেই। মালদ্বীপ অনেক এগিয়ে গেছে আর বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে প্রতিদিনই। তাই বলে স্কোরলাইন ৫-০ হবে ভাবনারও অতীত। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কাছে পাঁচ গোল হজম করে, এখন দেখা যাচ্ছে মালদ্বীপও দিচ্ছে পাঁচ গোল!

হ্যাটট্রিক করে মালদ্বীপের আসাদুল্লাহ আবদুল্লাহ একাই শেষ করে দেন বাংলাদেশকে। এই বড় হারের লজ্জা নিয়েই নিজের কোচিং ক্যারিয়ারে বাংলাদেশ অধ্যায় শুরু করলেন টম সেন্টফিট। ডাগঅাউটে অসহায়ভাবে দেখলেন তাঁর দলের আত্মসমর্পণ।