বাংলাদেশের ওপরে ভুটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশকে খেলতে হয়নি ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্বে এশীয় অঞ্চলের প্রথম পর্ব। তবে প্রথম পর্বের ১২ দলের প্লে-অফ ফলাফলের ভালোই প্রভাব পড়েছে কাল প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে। অন্যদের ওঠা-নামায় পাঁচ ধাপ পিছিয়ে বাংলাদেশ নেমে গেছে ১৬৭ নম্বরে।
প্রথম পর্ব থেকে শ্রীলঙ্কাকে বিদায় করে দিয়ে হইচই ফেলে দেওয়া ভুটান র‌্যাঙ্কিংয়েও ঝড় তুলেছে। গত মাসে র‌্যাঙ্কিংয়ের একেবারে তলানিতে (২০৯) থাকা ভুটানিরা এক লাফে উঠে এসেছে ১৬৩ নম্বরে। ৪৬ ধাপ এগোনো ভুটানই এই মাসের সবচেয়ে উন্নতি করা দল। সাফ অঞ্চলে আর মালদ্বীপ (১৪১) ও ভারতই (১৪৭) আছে বাংলাদেশের ওপরে।
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দুইয়ে যথারীতি জার্মানি ও আর্জেন্টিনা। তবে পরিবর্তন এসেছে তিন থেকে ছয় নম্বরে। কলম্বিয়াকে চারে ঠেলে তিনে উঠেছে বেলজিয়াম এবং হল্যান্ডকে ছয়ে ঠেলে পাঁচে উঠে এসেছে ব্রাজিল। তথ্যসূত্র: ফিফা।