প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০-২৯ আগস্ট নেপালে বসবে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। কাঠমান্ডুতে কাল হয়ে গেল টুর্নামেন্টের ড্র। এতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হয়েছে নেপাল ও ভুটান। ‘বি’ গ্রুপে আছে ভারত, মালদ্বীপ ও আফগানিস্তান। দুই গ্রুপের সেরা দুটি দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২২ আগস্ট, প্রতিপক্ষ ভুটান। ২৪ আগস্ট গ্রুপের পরের ম্যাচটি নেপালের সঙ্গে।