বাংলাদেশের ছোঁয়া কোপায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ব্রাজিল-আর্জেন্টিনাই নয়, বাংলাদেশি ফুটবলপ্রেমীদের জন্য কোপা আমেরিকা একটু বিশেষ হয়ে থাকবে অন্য একটি কারণে। যুক্তরাষ্ট্রের টুর্নামেন্টটিতে যে এবার বাংলাদেশের ছোঁয়াও থাকছে! হাইতি দলের হয়ে খেলবেন বাংলাদেশের মাঠ মাতিয়ে যাওয়া সনি নর্দে! ২০১৩ থেকে ২০১৪—এই দুই বছর শেখ রাসেল ও শেখ জামালে খেলে যাওয়া ফরোয়ার্ড এখন অবশ্য খেলছেন ভারতের ক্লাব মোহনবাগানে। তাতে কী! বাংলাদেশের মাটিতে পা রাখা একজন খেলোয়াড় ব্রাজিলের মতো দলের বিপক্ষে খেলবেন, এই বা কম কী! গ্রুপ ‘বি’তে ব্রাজিল ছাড়াও নর্দেদের প্রতিপক্ষ ইকুয়েডর ও পেরু। সিএ২০১৬ডটকম।