প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ায় অনুষ্ঠানরত সুপার মক কাপের প্লেটে সেমিফাইনালের পর তৃতীয় স্থান নির্ধারণীতেও হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১২ দল। শেষ চারে বাংলাদেশ ৪-০ গোলে হেরেছে থাইল্যান্ডের বুইরাম ইউনাইটেডের কাছে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ১-০ গোলে হেরেছে উজবেকিস্তানের কাছে। প্লেট পর্বের ফাইনালে মুখোমুখি হবে সেভিয়া ফুটবল একাডেমি ও বুইরাম ইউনাইটেড।