বাইরেও সেরা বায়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে জয়যাত্রা থেমেছে বায়ার্ন মিউনিখের। চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডেও কিন্তু সবার ওপরে বায়ার্নের নাম। ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত টানা সাত ম্যাচে প্রতিপক্ষের মাঠে জিতেছে জার্মান ক্লাবটি। রেকর্ডটা অবশ্য বায়ার্নের একক সম্পত্তি নয়, হল্যান্ডের আয়াক্স আমস্টারডামেরও প্রতিপক্ষের মাঠে টানা সাত জয়ের কীর্তি আছে।

প্রতিপক্ষের মাঠে টানা সবচেয়ে বেশি জয়

৭  আয়াক্স আমস্টারডাম ১৯৯৫-১৯৯৭

৭  বায়ার্ন মিউনিখ      ২০১৩-২০১৪

৬  বার্সেলোনা          ২০১১-২০১২

৬  ম্যান ইউনাইটেড    ২০০৯-২০১০

৫  চেলসি             ২০০৩-২০০৪

৫  রিয়াল মাদ্রিদ       ২০১৪-২০১৫