বাকি শুধু আনুষ্ঠানিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু গভীর রাতে অ্যাঙ্গেল ডি মারিয়াকে দেখা গেল ইংল্যান্ডে। তখনই বোঝা গিয়েছিল, ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চড়ানো শুধুই সময়ের ব্যাপার। ব্রিটিশ সংবাদমাধ্যম জানাচ্ছে, রিয়াল মাদ্রিদের সঙ্গে ইউনাইটেডের চুক্তিটা হয়ে গেছে এবং সেটি ব্রিটিশ রেকর্ড সাড়ে সাত কোটি ইউরোতে (আগের রেকর্ড ছিল ফার্নান্দো তোরেসের ছয় কোটি ইউরো)। আর্জেন্টাইন উইঙ্গারের সঙ্গে নাকি পাঁচ বছরের চুক্তি করেছে ইউনাইটেড। ডি মারিয়ার সাপ্তাহিক বেতন হবে প্রায় আড়াই লাখ ইউরো। কালই আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি দেওয়ার কথা ছিল ইউনাইটেডের ওয়েবসাইটে। এএফপি।