বাক্কার মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গুণধর পুত্র যে কাণ্ডটা করেছেন তাতে লজ্জায় মুখে চুনকালি পড়ার কথা। কিন্তু মা পুত্রের চেয়েও এক কাঠি সরস! ব্রাজিল-কলম্বিয়া ম্যাচ তখন শেষ। নেইমারের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে কার্লোস বাক্কা ধাক্কা মেরে বসেন ব্রাজিলিয়ান অধিনায়ককে। পরে সেটার জন্য দুই ম্যাচ নিষিদ্ধও হতে হয়েছে কলম্বিয়ান স্ট্রাইকারকে। কিন্তু বাক্কার মা এলিসিও আহুমুদা বলছেন ব্যাপারটা আরও খারাপ হতে পারত, ‘আমি ওখানে থাকলে ওকে (বাক্কাকে) সরিয়ে নিয়ে আসতাম, কারণ ব্যাপারটা গুরুতর হতে পারত।’ কিন্তু নেইমারকে নিয়ে তাঁর পরের মন্তব্যটা পড়েই আপনি চমকে যাবেন, ‘আমি স্টেডিয়ামে থাকলে নিজের জুতো খুলে নেইমারকে মারতাম। আমার মনে হয়, স্টেডিয়ামের আরও অনেক মহিলা আমার সঙ্গে যোগ দিতেন।’ ইএসপিএন।