প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এলাম, খেললাম, জয় করলাম!’ দিমিত্রি পায়েট এ মৌসুমেই যোগ দিয়েছেন প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হাম ইউনাইটেডে। নতুন দলে এসে খাপ খাইয়ে নিতে একেবারেই সময় নেননি, করেছেন ১২ গোল ও ১২টি অ্যাসিস্ট। নিঃসন্দেহে এ মৌসুমে ওয়েস্ট হামের সেরা খেলোয়াড়। ক্লাবও ঘটা করে সেটি মেনে নিয়েছে। গত সপ্তাহে অনুষ্ঠিত হলো ওয়েস্ট হাম ‘পুরস্কার রাত’। নিজে যে বেশ কিছু পুরস্কার পাচ্ছেন, সেটি নিয়ে কোনো সন্দেহ ছিল না পায়েটের। অনুষ্ঠানে হাজির হয়েছিলেন একটি স্যুটকেস নিয়ে। বিস্মিত সতীর্থদের প্রশ্নের মুখে পায়েটের নির্বিকার উত্তর, ‘আমার পুরস্কারগুলোর জন্য এনেছি এটা।’ হতাশ হতে হয়নি তাঁকে, স্যুটকেস ভর্তি করেই ফিরেছেন। এই মিডফিল্ডার সেদিন পেয়েছেন ৫টি পুরস্কার! সূত্র: গোলডটকম।