বাগদাদের ঘটনায় ইনফান্তিনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃখ ভারাক্রান্ত জিয়ান্নি ইনফান্তিনো। গত পরশু ইরাকের বাগদাদে এক ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় ৩২ জনের মৃত্যুকে ফুটবলের ‘কালো দিন’ হিসেবেই অভিহিত করেছেন ফিফার নতুন সভাপতি।
গত শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদের ৪০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইস্কানদারিয়া নামে এক জায়গায় স্থানীয় এক ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুঁতে রাখা বোমায় ঘটে এ নির্মম ঘটনা।
ইনফান্তিনো এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন, ‘এটা ফুটবলের এক কালো দিন। ফুটবল খেলা দেখতে গিয়ে এ ধরনের সহিংসতায় লোকক্ষয় মেনে নেওয়া যায় না।’