বাছাইপর্বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ দিয়েই বিশ্বকাপ বাছাইপর্বের সঙ্গে পরিচয় বাংলাদেশের। এবারের আগে আটবার বাছাইপর্বে অংশ নিয়ে মোট ৪০টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই ৪০ ম্যাচে ৯ জয়ের বিপরীতে বাংলাদেশ হেরেছে ২৭টিতে, বাকি ৪টি ম্যাচ হয়েছে ড্র। বাংলাদেশ গোল করেছে ৩১টি, খেয়েছে ৯০টি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশই বাছাইপর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। সব মিলিয়ে বাছাইপর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে কনক্যাকাফ অঞ্চলের দল মেক্সিকো। মেক্সিকানরা ১৫৯টি ম্যাচ খেলেছে। পরবর্তী দুটি স্থান ১৫৬ ও ১৩৮ ম্যাচ খেলা একই অঞ্চলের কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের। ১৩৬ ম্যাচ খেলে এরপরই আছে দক্ষিণ আমেরিকার দুই দল উরুগুয়ে ও প্যারাগুয়ে।