বাজি ধরে ধনী

পর্তুগাল ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে এডারের গোলে। পর্তুগিজরা আনন্দে উদ্বেল, এডার গর্বিত। এতে যুক্তরাজ্যেরও একজন আনন্দে ডগমগ। না, পর্তুগাল বা এডারের সঙ্গে নাম না-জানা এই ব্যক্তির বিশেষ কোনো সম্পর্ক আছে কি না জানা যায়নি। তিনি খুশি, কারণ ম্যাচের ১০৯ মিনিটে এডারের দেওয়া গোলটাই তাঁকে এনে দিয়েছে ১২ লাখ ইউরো। প্রায় ১০ কোটি ৪৮ লাখ টাকা! ৩২ বছর বয়সী ব্রিটিশ বাজি ধরেছিলেন এডারের গোলটি হবে ৮৪ মিনিটে। এটাই সবচেয়ে কাছাকাছি ভবিষ্যদ্বাণী হওয়ায় বাজিটা তিনি জিতে গেছেন। বাজি জিতেই লাপাত্তা। তাঁকে খুঁজতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাও শুরু হয়—‘মিসিং মিলিয়নিয়ার!’ সেই সূত্রেই জানা গেল, কোটিপতি হয়েই পরিবার নিয়ে ছুটেছেন ছুটি কাটাতে। সাড়ে ১০ কোটি টাকা ব্যাংকে, অফিসে কি আর ফিরবেন? মার্কা।