প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাজিতে হেরে মানুষকে কত কিছু হারাতে হয়! কেউ টাকা খোয়ায়, কেউ মূল্যবান অন্য কিছু খোয়ায়। কিন্তু জেমি ক্যারাঘারকে এমন একটা কাজ করতে হচ্ছে, যেটা অনেকের কাছে টাকাপয়সার চেয়েও বেশি কিছু। প্রতিদ্বন্দ্বী ক্লাবের জার্সি পরে ছবি দিতে নিশ্চয় কারও ভালো লাগে না! কিন্তু ক্যারাঘারকে এখন বাধ্য হয়ে সেটিই করতে হচ্ছে। সাবেক লিভারপুল মিডফিল্ডারকে এখন ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি পরে ছবি তুলতে হচ্ছে। বাজিটাও সাবেক ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিলের কাছে হেরে। ক্যারাঘার নেভিলের সঙ্গে বাজি ধরেছিলেন, টটেনহামের ব্রাজিলিয়ান মিডফিল্ডার পাউলিনহো তাঁর অভিষেক মৌসুমে অন্তত ১৫টি গোল করবেন। কিন্তু পাউলিনহো তার অর্ধেকও করতে পারেননি, মৌসুম শেষ করেছেন ৬ গোল নিয়ে। এরপর এমনই ফর্ম হারিয়েছেন, এই মৌসুমে ক্লাব ছেড়েই যেতে হতে পারে। ক্যারাঘার ভুল লোকের ওপরেই বাজি ধরেছিলেন! মেট্রো।