বাজিতে হেরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

‘এ কোন ম্যাটস হামেলস!’ পরশু বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ-আরবি লাইপজিগ ম্যাচটি দেখার সময় এটিই সম্ভবত ছিল বেশির ভাগ দর্শকের অভিব্যক্তি। বায়ার্ন ডিফেন্ডারের চুলগুলো যেন পাক ধরা, ধবধবে সাদা! হঠাৎ এমন রং করার কারণ, বাজিতে হেরেছেন হামেলস! বার্ষিক বিয়ার পানের উৎসব অক্টোবরফেস্টে গিয়ে এক ব্যক্তির সঙ্গে স্কিটলস (একধরনের বোওলিং) খেলেছিলেন হামেলস, তাতে হেরে যান। ব্যক্তিটির নাম বলেননি, তবে হারটা কেমন ছিল সেই ধারণা দিয়েছেন জার্মান ডিফেন্ডার, ‘আমি তিনবারে যা স্কোর করেছিলাম, আমার প্রতিপক্ষ একবারেই সেটি পেরিয়ে গিয়েছিল।’ সেই হারের কারণেই চুলের এমন রংবদল। অবশ্য এই বেশও খারাপ লাগছে না হামেলসের, ‘আমি তো ভয় পাচ্ছিলাম, আরও খারাপ দেখায় কি না! তবে কয়েক সপ্তাহের মধ্যেই আবার এটা ঠিক হয়ে যাবে।’ এএফপি।