বাতাস বিপত্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রচণ্ড বাতাসে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে গেছে—ইংলিশ প্রিমিয়ার লিগেই গত মৌসুমে দৃশ্যটা দেখা গেছে। কিন্তু বাতাসের তোড়ে গোলপোস্টই উড়ে যাচ্ছে—এই দৃশ্যটা একটু অবিশ্বাস্যই। রাশিয়ান লিগেই ঘটেছে এমন ঘটনা। এই সপ্তাহে রুবিন কাজান ও আমকারের একটা ম্যাচে এমনই ঝোড়ো বাতাস, গোলপোস্টটা উড়ে মাঠের বাইরে চলে গেছে। পরে গোলরক্ষকসহ বাকিদের সেটা ধরে আবার যথাস্থানে বসিয়ে দিতে হয়েছে। সেটা করতেও মোটামুটি নাকের জল-চোখের জল এক হয়ে গেছে। এরপর কিক নিতে গিয়ে তো আরও বড় বিপত্তি। বল ঠিকমতো বসানোর সমস্যা, বাতাসের জন্য স্থির থাকছে না একদমই। একদিকে মারলে সেটা চলে যাচ্ছে অন্যদিকে। বুঝুন অবস্থা! মেট্রো ডট কম।