বাদ পড়ল লিভারপুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কোন লিভারপুল! সমর্থক, এমনকি প্রতিপক্ষও হয়তো এই অবিশ্বাস নিয়ে তাকাচ্ছে ইয়ুর্গেন ক্লপের দলের দিকে। প্রায় এক বছর ধরে ঘরের মাঠ অ্যানফিল্ডে অপরাজিত ছিল যে দল, সেখানেই হারল টানা তিন ম্যাচে! আর এতেই তিনটি প্রতিযোগিতার শিরোপার আশা শেষ। লিগে সোয়ানসির কাছে হার শীর্ষে থাকা চেলসি থেকে পিছিয়ে দিয়েছে ১০ পয়েন্টে, এরপর লিগ কাপ থেকে ছিটকে দিল সাউদাম্পটন। আর গতকাল দ্বিতীয় বিভাগের দল উলভারহ্যাম্পটনের কাছে ২-১ গোলে হেরে লিভারপুল বাদ পড়ল এফএ কাপ থেকে। প্রথমার্ধে দুটি প্রতি-আক্রমণ থেকে দুই গোল করে উলভস। ৮৫ মিনিটে ডিভক অরিগি এক গোল ফেরত দিলেও শেষরক্ষা হয়নি। লিভারপুল এখন ক্লাবের সামনে ‘হারানো বিজ্ঞপ্তি’ টাঙাতে পারে: ‘মৌসুমের শুরুর দুর্দান্ত লিভারপুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না!’ টেলিগ্রাফ।