বাদ পড়লেন ওয়াহেদ-রানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোটসমস্যায় এমনিতেই ক্যাম্পে খেলোয়াড় কমতে কমতে সংখ্যাটা এসে দাঁড়ায় ২৫। সেখান থেকে দুজনকে বাদ দিয়ে বাকি ২৩ জন নিয়ে আগামীকাল কিরগিজস্তানের উদ্দেশে উড়াল দেবেন জাতীয় দলের কোচ ফাবিও লোপেজ। সেই বাদ পড়া দুজন হলেন আবাহনীর স্ট্রাইকার ওয়াহেদ আহমেদ ও মোহামেডানের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। এঁরা দুজন বিকেএসপি ছেড়ে চলে এসেছেন। ওয়াহেদ তাঁর সিলেটের বাড়ি থেকে ফোনে বললেন, ‘কেন বাদ পড়লাম বুঝতে পারলাম না। খুব অবাক হয়েছি।’