বাদ পড়ে হতাশ অ্যামব্রোস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টলি অ্যামব্রোসকে বাদ দিয়ে সাবেক বার্বাডিয়ান পেসার রডি ইস্টউইককে ওয়েস্ট ইন্ডিজ দলের বোলিং উপদেষ্টা করায় অনেকেই বিস্মিত। তিন বছর ক্যারিবীয় দলের বোলিং উপদেষ্টার দায়িত্বে থাকা অ্যামব্রোসও আছেন এ দলে। সে জন্যই অব্যাহতির কারণ জানতে চেয়েছিলেন প্রধান কোচ ফিল সিমন্সের কাছে।
সিমন্সের উত্তর অবশ্য বিভ্রান্তি সৃষ্টি করতেই পারে। অ্যামব্রোসের ভাষায়, ‘তাকে (সিমন্স) আমার হতাশার কথা বললাম। পারফরম্যান্স যদি খারাপই হয়, তবে আমাকে বললেই পারত। কিন্তু সে জানাল, আমি অসাধারণ কাজ করেছি। আমার কারণেই দলে শৃঙ্খলা এসেছে। কিন্তু এখন সে এমন একজন চাচ্ছে, যার টেকনিক্যাল জ্ঞান ভালো। এ জন্য ইস্টউইককেই বেছে নিয়েছে সে।’
৬৩০টি আন্তর্জাতিক উইকেট শিকারী অ্যামব্রোসের চেয়ে কখনো আন্তর্জাতিক ক্রিকেট না খেলা ইস্টউইকের টেকনিক্যাল জ্ঞান ভালো? একটু বিস্ময়কর বৈকি! ক্রিকইনফো।