বাদ পড়ে হতাশ বেনজেমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসছে জুন–জুলাইয়ে ঘরের মাঠে ইউরো চ্যাম্পিয়নশিপ। কিন্তু করিম বেনজেমাকে দেখতে হবে দর্শক হিসেবে। ব্যাপারটা মেনে নিতে পারছেন না, মানসিকভাবে ভেঙে পড়েছেন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। কাল রিয়ালের কোচ জিনেদিন জিদানই প্রচারমাধ্যমকে জানিয়েছেন বেনজেমার মানসিক অবস্থা, ‘আমি ওর (বেনজেমা) সঙ্গে কথা বলেছি। সে খুব হতাশ হয়ে পড়েছে। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপটা খেলতে সে উন্মুখ ছিল।’
বেনজেমার জন্য জিদান সহমর্মিতা দেখালেও এই দলে নেই ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল গ্রেত। তিনি মনে করেন, নির্বুদ্ধিতার শাস্তিই পেতে হয়েছে বেনজেমাকে। সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে অনৈতিকভাবে ভয় দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ বেনজেমার বিরুদ্ধে। এএফপি।