বাদল রায়ের সফল অস্ত্রোপচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিঙ্গাপুর থেকে এসেছে স্বস্তির খবর। সফল অস্ত্রোপচার হয়েছে বাদল রায়ের মস্তিষ্কে। গত বুধবার রাতে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় চিকিৎসা। তারই অংশ হিসেবে মাথায় প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের পর বাফুফের সহসভাপতি ও সাবেক তারকা ফুটবলারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
সিঙ্গাপুরে যাওয়া সাবেক ফুটবলার আবদুল গাফফার জানিয়েছেন, আগে বাদল রায়ের কথা জড়িয়ে গেলেও গতকাল থেকে কথা কিছুটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এতে বেশ স্বস্তি বোধ করছেন গাফফার, ‘শনিবার থেকে তাঁকে খাবার দেওয়া হবে। সবকিছু ভালোর দিকেই আছে। ডাক্তাররা বেশ আশার কথাই বলেছেন।’