বান্ধবী সমাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনটা গুঞ্জন আর কোনটা আসলেই প্রেম তা বলা বড় মুশকিল। তবে সংবাদমাধ্যম সেসব নিয়ে এত ভাবছে না। ক্রিস্টিয়ানো রোনালদোর হৃদয় ফাঁকা আছে ইরিনা শায়েকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকেই। সুতরাং নতুন কাউকে তাঁর সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা গেলেই বলে দেওয়া হচ্ছে নতুন প্রেমে পড়েছেন সিআর-৭৷ কিছুদিন আগেই ডেনমার্কের উঠতি মডেল মাজা ডার্ভিংয়ের সঙ্গে নাম জড়িয়েছিল পর্তুগিজ উইঙ্গারের। তারপর শোনা গেল, এজেন্ট হোর্হে মেন্ডেজের মেয়ের সঙ্গে প্রেম করছেন রোনালদো। এবার পর্তুগিজ অধিনায়কের সঙ্গে জড়াল কলম্বিয়ার উঠতি এক মডেলের নাম। কে তিনি? নাটালি রিঙ্কন৷ কিছুদিন আগে বড়দিন পালন করে যুক্তরাষ্ট্রের মায়ামি গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। সেখানেই নাকি তাঁকে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে রিঙ্কনের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু গসিপ সাময়িকীতে একসঙ্গে তাঁদের ছবিও ছাপা হয়েছে। আসলেই দুজন প্রেম করছেন কি না, সেটি নিশ্চিত হতে হলে অবশ্য অপেক্ষা করতে হবে। গোলডটকম।