বাফুফে পাচ্ছে ২০ কোটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থসংকট কাটাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)। ১৪ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংগঠনটি। এ ছাড়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক দিচ্ছে ৪ কোটি। অর্থ মন্ত্রণালয় থেকে শিগগিরই ২ কোটি টাকাও আসছে। সব মিলিয়ে বাফুফে পাচ্ছে ২০ কোটি টাকা।
১৪ কোটি টাকার মধ্যে প্রথম কিস্তিতে ২ কোটি টাকার একটি চেক বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের হাতে তুলে দিয়েছেন বিএবির চেয়ারম্যান নজরুল ইসলাম।