বাফুফের অপেশাদারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার এই যুগে বাফুফে যেন পেশাদারির পথে না হাঁটার পণ করেছে! তাজিকিস্তান সফরে যাওয়া জাতীয় দলের সঙ্গে মিডিয়া ম্যানেজার হিসেবে তারা পাঠিয়েছে সভাপতির একান্ত সচিব ও বিপণন-প্রধান সাইফ আল ফাত্তাহকে। একসময় বাফুফের মিডিয়া বিভাগে ছিলেন বলে এই সফরে তাঁকে পাঠানো। কিন্তু অনেক দিন পর এমন দায়িত্ব নিয়ে তাঁর পক্ষে সময়মতো দলের তথ্যাবলি ঢাকায় পাঠানো সম্ভব হচ্ছে না। দায়টা আসলে বাফুফেরই। কারণ, মিডিয়া বিভাগ শক্তিশালী করার চেয়ে কর্মীদের বিদেশ সফরের সুযোগ করে দেওয়াই যেন তাদের মূল কাজ। প্রয়োজন হলে কারও বিদেশ সফরে যাওয়া অন্যায় কিছু নয়। কিন্তু মিডিয়ার মতো গুরুত্বপূর্ণ বিভাগে অন্য বিভাগের কাউকে পাঠানোর অর্থ মিডিয়া থেকে যাচ্ছে দুর্বলই।