বাফুফের নির্বাচন ৩০ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই বেজে উঠেছে নতুন নির্বাচনের ঘণ্টা। সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনের মাঠে। কাল বাফুফের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে নতুন নির্বাচন হবে আগামী ৩০ এপ্রিল।
চার বছর পরপর হয়ে আসছে বাফুফের নির্বাচন। গত দুটি নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী সালাউদ্দিন। গতবার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে এবার সালাউদ্দিন-বিরোধী পক্ষ সভাপতি পদে প্রার্থী করতে চাইছে সালাউদ্দিনেরই বন্ধু শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরকে। সভাপতি পদে প্রার্থী হওয়ার আগ্রহ গোলাম রাব্বানী হেলালেরও। সে কথা জানিয়ে সাবেক এই ফুটবলার বলছিলেন, ‘আমি সভাপতি পদে অবশ্যই প্রার্থী হব। বর্তমান সভাপতিকে ফাঁকা মাঠ ছাড়ব না।’