বাফুফের প্রতিভা অন্বেষণ কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় ক্রীড়া পরিষদের অর্থায়নে ৪০টি জেলায় নবীন প্রতিভা অন্বেষণ করেছে বাফুফে। বাছাই করা খেলোয়াড়দের নিয়ে বিভাগীয় পর্যায়ে এই প্রথম টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আছে ফেডারেশনের। এ কর্মসূচি এগিয়ে নিতে কাল সভায় বসেছিল ফেডারেশনের নির্বাহী কমিটি। এমন সভা এর আগে কখনো হয়নি।
বাফুফের ডেভেলপমেন্ট কমিটির প্রধান বাদল রায় এই কর্মসূচি সফল করার ওপর জোর দিচ্ছেন। অতীতে কিছু প্রতিভা খোঁজা হলেও ধারাবাহিকতার অভাবে সবই মুখ থুবড়ে পড়ে অচিরেই। এবার বাদল বলছেন, ‘আগের মতো আর তৃণমূলের কর্মসূচি হারিয়ে যেতে দেব না আমরা। যে করেই হোক এটিকে সফল করে খেলোয়াড় তুলে আনতে হবে।’