বাফুফের মিশন মেলবোর্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে বাফুফের শীর্ষ কর্মকর্তাদের মুখে বারবার মেলবোর্ন শহরের নামটা উচ্চারিত হচ্ছে। ৯ জানুয়ারি অস্ট্রেলিয়ার এই শহরে বসছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের বিশেষ সাধারণ সভা। সেখানে এশিয়ার সব দেশের ফুটবল ফেডারেশনের রথী-মহারথীরা থাকবেন। এ সুযোগে মেলবোর্নেই ঠিক হবে বঙ্গবন্ধু কাপের ভাগ্য।
বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বঙ্গবন্ধু কাপের নতুন তারিখ চূড়ান্ত করবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। টুর্নামেন্টটা যে পেছাচ্ছে কাল তা আনুষ্ঠানিকভাবে স্বীকার করলেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, ‘টুর্নামেন্টটা কয়েক দিন পেছাবে, এটা এখন নিশ্চিত। তবে তা সর্বোচ্চ পাঁচ-ছয় দিনের বেশি নয়।’