বাবা-ছেলের ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা রিভালদোর সঙ্গে ছেলে রিভালদিনহোর গোল উদ্‌যাপন l সুপারস্পোর্ট
বাবা রিভালদোর সঙ্গে ছেলে রিভালদিনহোর গোল উদ্‌যাপন l সুপারস্পোর্ট

গল্প নয়। সিনেমাও নয়। বাস্তব। বাবার বয়স ৪৩। ছেলের ২০। বয়সের ব্যবধান ভুলে দুজনই একই দলের হয়ে নামলেন মাঠে। বাবা গোল পেলেন একটি। ছেলে দুটি। তাঁদের দল জিতল ৩-১ গোলে!
ব্রাজিলের দ্বিতীয় বিভাগের লিগে এই কীর্তি রিভালদো ও তাঁর ছেলে রিভালদিনহোর। পরশু বাবা-ছেলের যুগলবন্দীতে মাকায়ের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় রিভালদোর দল মগি মিরিম। চলতি লিগে দলটির দ্বিতীয় জয়। কাকতালীয় যে, প্রথম ১০ ম্যাচে জয়শূন্য মগি মিরিমের হয়ে আগের ম্যাচে প্রথম খেলতে নামেন রিভালদো। সেই ম্যাচেও ২-১ গোলে জিতেছিল মিরিম। দলের অবনমন ঠেকাতেই ১৬ মাসের অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্তটা রিভালদোর যথার্থই। তিনি খেলছেন, জিতছে দল! পরশু রিভালদো গোলটি করেছেন পেনাল্টি থেকে। গোল করার পর বাবার উদ্যাপনে সঙ্গী হন রিভালদিনহো। ছুটে এসে চুমু খান বাবার জুতোয়। কী কারিশমা ওই জুতোর! ৪ ও ৪১ মিনিটে ছেলের দুটি গোলেরই জোগান দিয়েছেন রিভালদো। রয়টার্স।