বাবা রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মাঠে তিনি বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের একজন হতে পারেন, ঘরে ফেরার পর ক্রিস্টিয়ানো রোনালদো স্নেহশীল বাবা। অন্য যেকোনো বাবার মতোই সন্তানের ‘হোমওয়ার্কে’ সাহায্য করতে হয় তাঁকেও। ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়রের বাড়ির কাজে সাহায্য করার ছবিটি ইনস্টাগ্রামে নিজেই দিয়েছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। স্পেনে বাচ্চাদের স্কুল শুরু হয় মধ্য সেপ্টেম্বরে, তার আগে ছেলেকে প্রাথমিক পাঠই হয়তো দিচ্ছেন বাবা রোনালদো। রোনালদো জুনিয়রের অভিব্যক্তি দেখে অবশ্য বোঝার উপায় নেই, ফুটবল ভিডিও গেম ছেড়ে এভাবে পড়তে বসতে হওয়ার ব্যাপারটি তার পছন্দ হচ্ছে কি না!
ইনস্টাগ্রাম