বাবা লেভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলারদের এই এক সুবিধা। বাবা হচ্ছেন, সেটি মুখে না জানালেও চলে। চাইলে গোল উদ্যাপনেই বুঝিয়ে দেওয়া যায়। গোলের পর বলটাকে জার্সির ভেতর ঢুকিয়ে নিলেই হলো। রবার্ট লেভানডফস্কিও চেনা পথেই হাঁটলেন। গত মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে দলকে জয় এনে দেওয়া একমাত্র গোলটি করেছেন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার, গোলটিও কী দুর্দান্ত! বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে বাঁকানো শটে। গোলের পরই লেভার সেই উদ্যাপন। ম্যাচ শেষে অবশ্য সুখবরটা নিজেই জানিয়েছেন, প্রথম সন্তানের বাবা হতে যাচ্ছেন। গোল উদ্যাপনের রহস্য ভেঙে দিলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা, সেটিই দেখাতে চেয়েছিলাম। গোলটা ওর জন্য এবং ওর পেটে থাকা সন্তানের জন্য।’ ডেইলি মেইল।