প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ যেন ঘরের শত্রু বিভীষণ! ক্রিস্টিয়ানো রোনালদোর মুখের ওপর বলে দেওয়া, তাঁর চেয়েও ভালো খেলোয়াড় আছে এই ধরাধামে। এমন দুঃসাহস আর কারও নয়, ক্রিস্টিয়ানো জুনিয়রের! বাবাকে খোঁচা দিয়ে নাকি দারুণ মজা পায় ছেলে। স্প্যানিশ এক টিভি অনুষ্ঠানে এ কথা নিজেই জানালেন রোনালদো, ‘মাঝে মাঝে সে বাসায় এসে বলে, “বাবা, বেল তো তোমার চেয়েও দ্রুতগতির!” আমি বলি, কী বলো? তোমার বাবার চেয়ে কেউ দ্রুত না। কিন্তু সে হাল ছাড়ে না, “স্কুলে তো সবাই বলে বেলই দ্রুত”।’ তবে বাবাকে পটানোর উপায়ও জানা আছে ছেলের, ‘কোনো এক সাক্ষাৎকারে মেসি নাকি বলেছেন, ‘“তোমার ডান পা পেতে চান তিনি!” সে এ রকম অনেক কিছু বলে, আমি খুব মজা পাই।’ ফক্স স্পোর্টস।