প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাস্টিন ক্লাইভার্টের কথা শুনে চমকে যেতে পারেন! বয়স মাত্র ১৭। এখনো আয়াক্সের মূল দলে একটি ম্যাচও খেলেননি। অথচ ভেঙে দিতে চাইছেন এক কিংবদন্তির রেকর্ড! কিংবদন্তির নাম প্যাট্রিক ক্লাইভার্ট! জাস্টিনের বাবা। কদিন আগে আয়াক্সের মূল দলের শীতকালীন অনুশীলন ক্যাম্পে ডাক পেয়েছেন এই ফরোয়ার্ড। ক্লাবের যুবদলের হয়ে নজরকাড়া পারফরম্যান্সের পুরস্কার। বাবা প্যাট্রিকও আয়াক্সের যুব প্রকল্পের খেলোয়াড় ছিলেন, পরে এসি মিলান, বার্সেলোনার মতো ক্লাবে কীর্তি গড়েছেন। জাস্টিন এখনই কিছু ক্লাবের প্রস্তাব পেয়েছেন। অবশ্য আয়াক্স ছাড়ার আগে ছোট্ট ওই শর্তটা পূরণ করতে চান—বাবাকে ছাড়িয়ে যাওয়া। তবে ১০০ ম্যাচে ৫২ গোল আর ১৯৯৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে একমাত্র গোল করে ছেলের জন্য কাজটা কঠিনই করে রেখেছেন সিনিয়র ক্লাইভার্ট। গোলডটকম।