বাবার পর ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৮৯ সাল থেকে আবাহনীর ডাইরেক্টর ইন-চার্জ পদে আছেন কাজী শাহেদ আহমেদ। কিন্তু শারীরিক অসুস্থতায় তাঁর পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই ভারপ্রাপ্ত ডাইরেক্টর ইন-চার্জ পদে কাজী শাহেদ আহমেদেরই ছেলে সাংসদ কাজী নাবিল আহমেদকে দায়িত্ব দিয়েছে আবাহনীর পরিচালনা পর্ষদ। ২০০০ সাল থেকে আবাহনীর পরিচালক ও ২০০৪ থেকে ক্লাবের ফুটবল পরিচালনার দায়িত্বে আছেন নাবিল। নতুন দায়িত্ব পেয়ে বললেন, ‘আবাহনীকে আরও সামনে এগিয়ে নিতে চাই।’